নওগাঁয়ে বিএনপির ডাকা নিরুত্তাপ হরতাল পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নওগাঁয়ে বিএনপির ডাকা নিরুত্তাপ হরতাল পালন

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
প্রতিনিধির পাঠানো ছবি

Manual1 Ad Code

নাজমুল হক নহিদ, নওগাঁ :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে বিএনপি ভোট বর্জন করেছে। শনিবার এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতিকে ১লাখ ৫হাজার ৫শত ২ ভোট পেয়ে বিজয়ী হন।

Manual6 Ad Code

বিএনপি প্রার্থী আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতিকে ৪হাজার ৬শত ৫০টি ভোট পান। বিএনপি এই নির্বাচনকে একটি প্রহসন ও ডিজিটাল পদ্ধতিতে ইভিএমের মাধ্যমে ভোট চুরির একটি অন্যতম উপায় বলে দাবী করেছে। বিএনপি এই উপ-নির্বাচনকে বয়কট করে রবিবার জেলার আত্রাই ও রাণীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়।

কিন্তু রবিবার দুই উপজেলার কোথাও হরতালের কোন প্রভাব দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিক চলছে। সকল দোকান, হাট বাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতই খোলা দেখা গেছে। কোথাও বিএনপির কোন মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে সেমিনার করতে দেখা যায়নি। হরতালকে সামনে রেখে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

Manual5 Ad Code

এনএইচএন/জেএইচজে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!