কুলাউড়ায় চুরির ৪ গরুসহ পিকআপ যেভাবে উদ্ধার হলো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় চুরির ৪ গরুসহ পিকআপ যেভাবে উদ্ধার হলো

  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকায় ২২ জুলাই মঙ্গলবার ভোরে একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া ৪টি গরু ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual4 Ad Code

এদিকে উপজেলার গরুর মালিক পাল্লাকান্দি গ্রামের এখলাছ মিয়ার ছেলে আলমাস মিয়া ও ফিরোজ মিয়া রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন গরু আটকের খবর।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!