কুড়িগ্রামে ব্যাংকের শাখা স্থাপনের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামে ব্যাংকের শাখা স্থাপনের দাবি

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম সদর হাসপাতাল এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়ায় রাষ্ট্রয়াত্ব ব্যাংক সমূহের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের একটি নতুন শাখা খোলার দাবিতে এলাকাবাসী কুড়িগ্রাম প্রেসক্লাব ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানসহ বিভিন্ন জায়গায় দাবি জানিয়েছে।

শহরের সবচেয়ে গুরুত্বপূর্ন এলাকাটিতে ব্যাংকের শাখা খোলা হলে এলাকার চিকিৎসাজীবী ও ব্যবসায়ী মহলের উপকারের পাশাপাশি এক বছরের মধ্যে ব্যাংকের আমানত ৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে এলাকাবাসী দাবি করেছেন।

Manual6 Ad Code

সদর হাসপাতাল এলাকার বাসিন্দা রেয়াজুল হক বাবুল, হারুন অর রশিদ, তারেক রহমান রিপন, নওশাদ আলীসহ একাধিক ব্যক্তি জানান, কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালটি এখন আড়াই শ’ শয্যায় উন্নিত করা হয়েছে।

Manual4 Ad Code

ৎএছাড়াও হাসপাতাল চত্বর এলাকায় ৭টি ক্লিনিক, ৪০টি ফার্মেসীসহ মিল-চাতাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, দুটি বড় দেশী ও বিদেশী এনজিও প্রতিষ্ঠান রয়েছে। হাসপাতালকে ঘিরে বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারসহ পাশেই রয়েছে শহরের দ্বিতীয় বৃহত্তম বাজার পৌরবাজার।

এমন একটি এলাকায় কোন ব্যাংকিং সুবিধা না থাকায় কর্মব্যস্ততার মধ্যে সবাইকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে লেনদেন করতে হচ্ছে। এতে বিপদও থেকে যাচ্ছে, সময়ও নস্ট হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে দ্রুত হাসপাতাল এলাকায় অগ্রণী ব্যাংকের একটি নতুন শাখা খোলার দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে সহমত জ্ঞাপন করে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বিষয়টি বিবেচনা করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এলাকায় একটি নতুন শাখা স্থাপনের জন্য জোড় সুপারিশ জানিয়েছেন।

Manual5 Ad Code

আরআর/জেএইচজে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!