এইবেলা বিজ্ঞাপন ::
গত ২৯ জুলাই ২০২৫ একটি অনলাইন নিউজ ‘কুলাউড়ার সংবাদ ‘ এবং “বিজয় ২৪” এ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে একটি সম্পুর্ন মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রচার করা হচ্ছে যা খুবই দুঃখজনক এবং বিভ্রান্তিকর। কবির আহমদ নামে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কোন শিক্ষক নেই।
বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু স্বার্থান্বেষীমহল এধরনের গুজব ছড়িয়েছে। বিষয়টি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ করছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়।##