আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual5 Ad Code

নওগাঁর আত্রাইয়ে ২০২৫সনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

২০২৫ সনে আত্রাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় হতে ১০৮, ভোকেশনাল হতে ৪ ও মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান।

সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসাবে একটি করে ব্যাগ, সম্মাননা ক্রেস্ট, ফুলের স্টিকার ও খাবার দেওয়া হয়।

Manual6 Ad Code

গত ২০২৩ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সংবর্ধনা দিয়ে আসছেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

Manual8 Ad Code

সেইসাথে ইতিপূর্বে মেধা অন্বেষনে বিজয়ী তিন শিক্ষার্থীকে সাইকেল এবং এক মাস নামাজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ২০৮ জন বিজয়ীকে সাইকেল পুরস্কার দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামাতের আমীর তোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, বেলাল হোসেন প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!