খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়: ওসি আব্দুল মান্নান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়: ওসি আব্দুল মান্নান

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual2 Ad Code

খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়। দেশপ্রেম শেখায়, আনুগত্য শেখায় এবং একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। রোববার (0৩ আগষ্ট) বিকেলে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। খেলাই পারে একজন যুবককে মাদকসহ অন্যান্য অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে। খেলাধুলার মধ্যে দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আত্রাইয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে ছেলেদের সেভাবে গড়ে তোলার আহবান জানান ওসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক মোদাচ্ছের হোসেন দুলাল, আজিজার রহমান, জালাল মন্ডল, হাফিজুর রহমান, মোহাদ্দেস হোসেন পলাশ, আবুল হাসান, শাহিন হোসেন, আজাহার হোসেন, নজরুল ইসলাম, কমর হোসেন, আবু সাঈদ হেলাল, ডাবলু সরকার, মোফাজ্জল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রশিদ, তোজাম্মেল হক ডাবলু ও আব্দুল হামিদ।

Manual1 Ad Code

খেলায় গাংচিল একাদশ ও সৈয়দপুর একাদশ অংশগ্রহণ করে ২-২ গোলে ড্র হওয়ায় সমান সমান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!