শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা

  • বুধবার, ৬ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: 
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারুফ রানা রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নিহতের চাচতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ।
মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বক্তারা বলেন, অনেকদিন পেরিয়ে গেলেও এখোনো দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তরা।
উল্লেখ্য, নিহত সারুফ রানা রাসেল গত ২৯ জুলাই রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রিজের নিচে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে পড়াশোনার পাশাপাশি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলো। এ বিষয়ে সাভার মডেল থানায় জিডি করা হয়, জিডি নম্বর ২৮৩৪। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!