কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা স্ত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা স্ত্রীর মৃত্যু

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) নামক এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষিকা উপজেলার রাউতগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, ১২ আগস্ট মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় তার স্বামী উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম। রাউতগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর তিনি মোটরসাইকেলের চাকায় ওড়না পেছিয়ে যায়। এসময় শিক্ষিকা মোটরসাইকেল থেকে পিচঢালা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

Manual8 Ad Code

দ্রুত তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান।

১৩ আগস্ট বুধবার বেলা ২টায় নিহত শিক্ষিকার জানাযা শেষে তাদের পারিবারিক গোনস্থানে দাফন করা হয়। শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগমের এমন নির্মম মৃত্যুতে প্রাথমিক শিক্ষা বিভাগে শোকের ছায়া নেমে আসে।

Manual3 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, আমাদেরকে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!