কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

কুলাউড়া শহর প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুততম সময়ে স্টেডিয়াম নির্মাণ ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে কুলাউড়ার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংগঠন ও কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে একাত্মতা পোষণ করে উপজেলার প্রায় ৮০টি ক্রীড়া ও সামাজিক সংগঠন। কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ছাড়াও প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

Manual3 Ad Code

ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুর সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সুফিয়ান আহমদ, দাবাড়ু এম. মছব্বির আলী, সাবেক ফুটবলার শেখ আলী আজন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, সংগঠক হেমন্ত চন্দ্র পাল, ক্রীড়া সংগঠক সারোয়ার আলম বেলাল, তোফায়েল আহমদ ডালিম, আব্দুল মুহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, মুসা আহমদ সুয়েট, সোহেল আহমদ, রেজাউল আলম ভূঁইয়া খোকন, সৈয়দ হৃদয় আহমদ সদর, নাজমুল বারী সোহেল, আলমাছ পারভেজ তালুকদার, রফি আহমদ তানিম, কাওসার আহমদ বাপ্পু, ক্রিকেটার মোকাম্মেল আলী শাহেদ, কাওসার আহমদ বাবলু, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ।

বক্তারা বলেন, ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি হলো কুলাউড়া। কিন্তু দুঃখের বিষয় হলো, এই কুলাউড়ায় একটি খেলার স্টেডিয়াম নেই। অতীতে অনেকে এমপি হয়েছেন কিন্তু কেউই স্টেডিয়াম নির্মানের কোন উদ্যোগ নেননি। স্টেডিয়াম নির্মাণ না হওয়ায় কুলাউড়ার ক্রীড়ামোদী মহলে হতাশা দেখা দেয়। বক্তারা আরো বলেন, খেলার জন্য নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠটি ব্যবহার করা হয়। দীর্ঘ কয়েক যুগ ধরে এই মাঠে খেলাধুলা করে আসছে কুলাউড়ার যুব সমাজ। কিন্তু সেই মাঠটিও আজ বেহাল দশায় পরিণত হয়েছে। এই মাঠ ছাড়া খেলার জন্য ক্রীড়ামোদীদের আর কোনো মাঠ নেই। মাঠটিকে খেলার উপযোগী না করলে দিন দিন এলাকার যুব সমাজ খেলা থেকে বিমুখ হয়ে মাদক এবং বিভিন্ন রকম অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। আমরা সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং কুলাউড়ায় একটি স্টেডিয়াম যেন দ্রুত নির্মাণ করা হয়। এসকল দাবি আদায় না হলে আগামীতে সকল ক্রীড়ামোদী মহলদের নিয়ে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারী দেয়া হয়। অবস্থান কর্মসূচি শেষে কুলাউড়ার সকল ক্রীড়া সংগঠনের পক্ষে সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সেটি উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!