কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত

  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে একজন ছাত্রী আহত হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

Manual7 Ad Code

আহত আফরোজা আক্তার (১৪) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁকে কুলাউড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ জানান, রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের ৩য় তলায় একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের পাখাতে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে এতে রক্তক্ষরণ হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

Manual6 Ad Code

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ জানান, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে যাওয়ায় সেখানে ৩টি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী জানান, ফ্যানের নাট-বল্টু ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত। ভবনের সকল ফ্যান পরীক্ষা করাবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!