রাজনগর উপজেলা পরিষদের ভবনের ভিত্তি প্রস্থর ও ৩টি বিদ্যালয়ের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগর উপজেলা পরিষদের ভবনের ভিত্তি প্রস্থর ও ৩টি বিদ্যালয়ের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও নবনির্মিত ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ ও বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর মৌলভীবাজার আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমানও উপস্থিত ছিলেন।

২২ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জেলার নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহীউদ্দীন, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা, সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান শামসুর নুর আজাদ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস প্রমূখ।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা পরিষদের ভবন সংকটের কারণে বেশ কয়েকটি দপ্তর উপজেলা সদরের বিভিন্ন জায়গায় অফিস করছিলেন। এতে সাধারণ মানুষের পাশাপশি সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন দূর্ভোগের মধ্যে। অবশেষ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের মধ্য দিয়ে এ সমস্যার লাঘব হবে।

Manual7 Ad Code

পরে উপজেলার ৯৪ লক্ষ ২৮ হাজার ৪০৯ টাকা ব্যয়ে বিচইনকীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ লক্ষ ৯৩ হাজার ১০৬ টাকা ব্যয়ে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৪ লক্ষ ৫৫ হাজার ৭১৭ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেছার আহমদ এমপি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!