অবশেষে সালওয়ার সেই সিনেমা আসছে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অবশেষে সালওয়ার সেই সিনেমা আসছে 

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন নিশাত সালওয়া। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় রানার আপ সালওয়ার সিনেমায় যাত্রা শুরু হয় মোস্তাফিজুর রহমানের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা দিয়ে। পাঁচ বছর আগে শুটিং হয়। বারবার পিছিয়ে যায় মুক্তির তারিখ। অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

Manual5 Ad Code

পরিচালক জানালেন, ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির খবরে স্বস্তিতে নায়িকা সালওয়া। গত শুক্রবার তিনি বলেন, ‘আমার জীবনে প্রথম সিনেমাটি মুক্তির খবরটি আনন্দের। প্রথম সিনেমাটি পরীক্ষার মতো। নতুন হিসেবে অভিনয় করেছি। চেষ্টার কোনো কমতি রাখিনি। ফলাফলের অপেক্ষায় আছি।’

Manual5 Ad Code

২০২১ সালেই মুক্তির অনুমতি পেয়েছিল সিনেমাটি। নানা ঘটনা কেন্দ্র করে শুটিংয়েও হয়েছিল বিতর্ক। তবে সব ঝামেলা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে সালওয়ার বিপরীতে আছেন আদর আজাদ।

Manual2 Ad Code

এ ছাড়া আছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজ প্রমুখ। সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত ও প্রমিত। চারটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, রাফাত, মৌসুমী মিথিলা ও প্রমিত। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার। ছবির গল্প ও সংলাপ সুদীপ্ত সাঈদ খানের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!