মৌলভীবাজারে ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকে জরিমানা

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

অভিযানে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের নোংরা পরিবেশের কারণে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসী জেরিন ড্রাগ হাউজ-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৮ হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসী লাইফ লাইন মেডিসিন কর্নার-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!