মৌলভীবাজারে সাড়ে ৭ কোটি টাকার জমি উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে সাড়ে ৭ কোটি টাকার জমি উদ্ধার

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকার পাশে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ৭ কোটি ৫০ লাখ টাকার ১২০ শতক জমি উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পযর্ন্ত সওজ ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে শেরপুর মোড় সংলগ্ন সড়ক বিভাগের ভূমিতে অবৈধভাবে স্থাপিত প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা পাকা ও আধা পাকা দোকানপাট, বাউন্ডারি ওয়াল ও গ্যারেজ উচ্ছেদ করা হয়। ফলে সরকারের প্রায় ১ একর ২০ শতাংশ জমি উদ্ধার হয়। এর আগে দখলদারদের নোটিশ ও পরবর্তীতে মাইকিং করে সরে যাবার কথা বলা হলেও কেউ সরে না যাওয়াতে মঙ্গলবার ২ ঘন্টাব্যাপী বুলডোজার দিয়ে ৮৫টি দোকানপাট গুড়িয়ে ফেলা হয়।

এ সময় মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহসহ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!