ডাকসু নির্বাচন : ফলাফল ঘোষণার সময় জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

ডাকসু নির্বাচন : ফলাফল ঘোষণার সময় জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আজ মঙ্গলবার রাতের মধ্যেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তিনি বলেন, কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।

Manual6 Ad Code

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে এসব কথা বলেন। মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর এখন ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে আটটি কেন্দ্রে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।

Manual4 Ad Code

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে অবশ্যই রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।

ফল গণনায় দেরি হওয়ার কারণ হিসেবে এই শিক্ষক বলেছেন, ‘ডাকসুর ব্যালটের যে পাঁচটা পাতা, সেটাকে মেশিনে দেওয়ার জন্য প্রথমে আলাদা করতে হচ্ছে। একটা বাক্স খোলার সঙ্গে সঙ্গে আলাদা করার কাজটা আগে করতে হচ্ছে। মূলত এ জন্যই সময় লাগছে।’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!