মৌলভীবাজারে ২ আলেমেদীনের স্মরণে দোয়া ও আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে ২ আলেমেদীনের স্মরণে দোয়া ও আলোচনা

  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual4 Ad Code

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি ও ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রাহিমাহুল্লাহ ছিলেন মুসলিম বিশ্বের আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবক। উনারা ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য উনারা যে খেদমত করে গেছেন চিরদিন স্মরনীয় হয়ে থাকবে। উনারা পুরো জীবন কোরআন-হাদিসের খেদমত করেছেন। উনাদের দারস ও তাদরিসসহ দ্বীনি সকল খিদমাতের জন্য জীবনকে ওয়াকফ করেছিলেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা উলামা পরিষদের উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহ. ও ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আজ ২৪ অক্টোবর, রোজ শনিবার সকাল ১০ঘটিকা থেকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল মৌলভীবাজার জেলা উলামা পরিষদ সভাপতি আল্লামা আব্দুল বারী ধর্মপুরির সভাপত্বিতে ও মাওলানা মুজাহিদ আহমদ শ্রীমংগলী ও মাওলানা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি, আল্লামা সাজিদুর রহমান বি-বাড়ীয়া, মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি মিসবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, রায়পুর মাদরাসার মুহতামিম ও উলামা পরিষদ মৌলভীবাজারের সাধারন সম্পাদক মাওলানা গিয়াস উদ্দীন, বরুণা মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারি শেখ বদরুল আলম হামিদি বর্ণভী, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, জামেয়া আরাবিয়া মৌলভীবাজার এর মুহতামিম মুফতি হাবিবুর রহমান, বছিরমহল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনী,মাওলানা নজরুল ইসলাম বড়লেখা, দারুল উলুম মৌলভীবাজার এর নাযিমে তালিমাত মাওলানা হাফিজ আজমান আলী , ভাদগাও মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুর রহমান, নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ বিলাল,বরুণা মাদরাসার সহ-শিক্ষাসচিব মাওলানা সাইফুর রহমান, গড়্গাও মাদরাসার মুহাদ্দিস মাওলানা হুসাইন আহমদ,বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, শায়খুল কুররা মাওলানা জালালুদ্দীন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, মাওলানা সাজ্জাদ মাওলানা আব্দুল খালিক বড়লেখা প্রমুখ ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!