জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভার্চুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আব্বাস ও তার শীর্ষ সহযোগীদের নিউইয়র্ক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি অধিবেশনে সশরীরে যোগ দিতে পারেন নি।

ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সম্মেলনের তিন দিন পর ৮৯ বছর বয়সি ফিলিস্তিনের এ প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ওই সম্মেলনে পশ্চিমা বিশ্বের বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল ভোটে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেওয়ার অনুমোদন দিয়েছে।

Manual2 Ad Code

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হতে দেবেন না। এছাড়া তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থি সদস্যরা পশ্চিম তীর দখল করে নেওয়ার হুমকি দিয়েছে, যাতে প্রকৃত স্বাধীনতার সম্ভাবনাও নষ্ট হয়।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার জানিয়েছেন, ট্রাম্প তার সঙ্গে পশ্চিম তীর দখল করার বিরোধিতায় একমত হয়েছেন।

ফ্রান্স ২৪ এবং রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে যা বলেছেন তা হলো— ইউরোপীয় এবং আমেরিকানদের অবস্থান একই।’

Manual7 Ad Code

ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ট্রাম্প আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে এক বৈঠকে যুদ্ধ শেষ করার জন্য ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন।

Manual5 Ad Code

তিনি কনকর্ডিয়া সম্মেলনে বলেন, ‘আমি মনে করি এই পরিকল্পনা ইসরাইলের উদ্বেগ যেমন সমাধান করবে, তেমনি পুরো অঞ্চলের প্রতিবেশীদের উদ্বেগও দূর করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, বরং আমি বলব আত্মবিশ্বাসী যে আগামী কয়েক দিনের মধ্যে আমরা কোনো ধরনের সাফল্য ঘোষণা করতে পারব।’

Manual7 Ad Code

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানান, ট্রাম্প চান এই সংঘাত ‘দ্রুত সমাপ্ত’ হোক।a

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!