পূজায় যে রূপে ধরা দিলেন মিমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

পূজায় যে রূপে ধরা দিলেন মিমি

  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
‘রক্তবীজ ২’ সিনেমার গান ‘আমার চোখের নীলে, সেই তুমি ডুব দিলে’— সমুদ্রপাড়ে একটি দৃশ্য ও পূজায় মিমি

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: ‘আমার চোখের নীলে, সেই তুমি ডুব দিলে’— সমুদ্রপাড়ে ‘রক্তবীজ ২’-এর পুলিশ অফিসার ‘সংযুক্তা’ অভিনেত্রীর এই অমোঘ আকর্ষণ এড়ানো যায়? পর্দার বাইরে সেই নায়িকারই ভিন্নরূপ। পূজায় বাঙালি দর্শকদের বুকে নীল বিকিনিতে ঝড় তুলছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পঞ্চমী থেকে বড়পর্দা মাতাচ্ছেন তিনি।

Manual5 Ad Code

দেখা যায়, পর্দার আর বাস্তবের মিমির মধ্যে বিস্তর ফারাক। এই মিমি সংযত ও ঈশ্বরভক্ত। নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনায় মগ্ন তিনি।

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

Manual1 Ad Code

দূর্গাপূজারর অষ্টমীতে চওড়া লালপাড়ের হলুদ রঙের কাঞ্চিভরম সিল্ক। ঘাড়ের কাছে হাতখোঁপা। পোশাকের সঙ্গে মানানসই সোনার গহনায় সেজে পূজা প্রাঙ্গণে এসে দাঁড়াতেই চারদিক আলোয় ভরা ভুবন।

কোমরে আঁচল গুঁজে নিজেই নেমে পড়লেন পূজার জোগাড়ে। কখনো পূজার মঞ্চে দেবীকে উৎসর্গ করা সব আয়োজন গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধ করছেন। আবার কখনো পূজার থালা গোছাচ্ছেন। এভাবেই মিমি আবাসনের পূজার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন।

পূজার দিনগুলো কীভাবে কাটছে মিমির? আপ্তসহায়ক রুদ্রদীপের কাছে প্রশ্ন ছিল একটি গণমাধ্যমের। তিনি জানিয়েছেন, পূজার সময়টুকু ছাড়া নিজের বাড়িতেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। কাছের কিছু বন্ধু যেমন— পোশাকপরিকল্পক অভিষেক রায়, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও কয়েক বন্ধুর সঙ্গে আড্ডা দেন। সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকেন তিনি। তাই পূজার সময় পরিবারকেও বেশি করে সময় দেন মিমি চক্রবর্তী।

দূর্গাপূজারর অষ্টমীতে চওড়া লালপাড়ের হলুদ রঙের কাঞ্চিভরম সিল্ক শাড়ীতে মিমি চক্রবর্তী।

Manual1 Ad Code

পূজার সিনেমা ‘রক্তবীজ ২’ প্রসঙ্গে রুদ্রদীপ বলেন, দিদি আর প্রচারে বেরোচ্ছেন না। তিনি নিজের সামাজিক মাধ্যমে ছবির প্রচার সারছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!