আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :::

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Manual5 Ad Code

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আহসান হাবিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদা পারভিন শাকিলা, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, ছালেক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে, শিক্ষকরা যাতে সমাজে মর্যাদার সাথে সন্তান-সন্ততি ও পরিবার নিয়ে বসবাস করতে পারেন সেজন্য তাদের বেতন বৈষম্য নিরশনে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, শিক্ষক একটি আদর্শের নাম। শিক্ষকদের এ আদর্শ কোন কিছুর সাথে তুলনা বা পরিমাপ করা যাবে না। তিনার বাবাও একজন শিক্ষক উল্লেখ করে বলেন, স্যারদের দেখানো পথে হেঁটে আজ আমি এখানে এসে পৌঁছেছি। সরকার শিক্ষক ও শিক্ষার মনোন্নয়নে কাজ করছেন জানিয়ে আগামীতে এর সুফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আত্রাই ভূমি অফিসকে একটি জবাবদিহি প্রতিষ্ঠানে পরিনত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Manual4 Ad Code

উক্ত শিক্ষক দিবসের র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!