ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৭ জন নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৭ জন নিহত

  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ৭জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

Manual5 Ad Code

নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য।

প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!