কুড়িগ্রামে মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামে মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
Manual8 Ad Code

মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানকে আটক করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারীর থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ায় একটি মক্তবে আটকে রাখেন অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে।

অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে। তি‌নি বিবা‌হিত। ইউনিয়নের একটি আবা‌সিক কওমি মাদ্রাসায় সস্ত্রীক বসবাস ক‌রেন তিনি। কয়েক দিন আগে স্ত্রীর অনুপ‌স্থি‌তি‌তে মাদ্রাসার আবা‌সিক এক ছাত্রী‌কে তি‌নি ধর্ষণচেষ্টা ক‌রেন ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

Manual3 Ad Code

ভুক্ত‌ভোগী ছাত্রীর এক নিকটাত্মীয় জানান, এক সপ্তাহ আ‌গে ওই শিক্ষক রা‌তের বেলা ভুক্ত‌ভোগী ছাত্রী‌কে নিজ রু‌মে ডে‌কে নেন। মুখ চে‌পে ধ‌রে ধর্ষ‌ণের চেষ্টা ক‌রেন। ছাত্রী তা‌কে বাধা দি‌লে তি‌নি ছাত্রীর বু‌কে ও মাথায় আঘাত ক‌রেন। এ‌তে ওই ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে ওই ছাত্রী তার বা‌ড়ি‌তে গি‌য়ে বাবা-মা‌কে বিষয়‌টি জানান। প‌রে ছাত্রীর প‌রিবা‌রের লোকজন রোববার ওই শিক্ষক‌কে আটক ক‌রে চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের মধ‌্য প্রামা‌ণিকপাড়ার এক‌টি মক্ত‌বে আট‌কে রা‌খেন এবং মারধর ক‌রেন। এ সময় ওই শিক্ষক ছাত্রী‌কে ধর্ষণচেষ্টার কথা স্বীকার ক‌রেন। তার স্বীকা‌রোক্তির এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

Manual8 Ad Code

রোববার দিবাগত রাত ১ টা পর্যন্ত পাওয়া খব‌রে অ‌ভিযুক্ত ওই শিক্ষক‌কে স্থানীয়রা আট‌কে রা‌খেন ব‌লে জানা গে‌ছে। বিষয়‌টি স্থানীয়ভা‌বে ফয়সালা করার চেষ্টা চল‌ছিল ব‌লেও খবর পাওয়া গে‌ছে।

Manual7 Ad Code

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!