আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই ( নওগাঁ ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পুইসাওতা খালে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই জালগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, পুলিশ প্রসাশনসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নূরে আলম সিদ্দিক বলেন, সরকার দেশের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে এই প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, পুইসাওতা খালসহ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সুতি ও রিংজাল ব্যবহার করে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, দীর্ঘমেয়াদী মৎস্য সম্পদ সুরক্ষার জন্য অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। এই জালগুলো ব্যবহারের ফলে মাছের ছোট পোনা থেকে শুরু করে বড় মাছও ধরা পড়ে,
যা মৎস্য জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তিনি স্থানীয় জেলে ও জনসাধারণের প্রতি অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগে সকলের এগিয়ে আসারও অনুরোধ করেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!