নাগেশ্বরীতে শিশু নির্যাতন, বাল্য বিয়ে বন্ধে ইউনিসেফের আলোচনা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নাগেশ্বরীতে শিশু নির্যাতন, বাল্য বিয়ে বন্ধে ইউনিসেফের আলোচনা 

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ক সভায় অতিথিরা।

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল আনোয়াের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ধনীর পাড় প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল করিম, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আশা মনি, মায়ামনি মিষ্টি ও সানজিদা সিদ্দিকা প্রমুখ ।
বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!