গোয়াইনঘাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

গোয়াইনঘাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
নিহত যুবক মো. আলী উরফে আল আমিন।

Manual8 Ad Code

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা ::

Manual5 Ad Code

Manual5 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আলী উরফে আল আমিন (৩০)। তিনি ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আর নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!