সিলেট বিভাগে জুলাই যোদ্ধার গেজেট বাতিল হওয়াদের তালিকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

সিলেট বিভাগে জুলাই যোদ্ধার গেজেট বাতিল হওয়াদের তালিকা

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
সংগৃহীত

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual2 Ad Code

২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকা এবং দ্বৈত গেজেটে নাম থাকা ব্যক্তিদের গেজেট বাতিল করে বুধবার (২৯ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেট বাতিলের তালিকায় সিলেট বিভাগের ২৬ জন, ময়মনসিংহ বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জন রয়েছেন।

Manual6 Ad Code

এর মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত না হয়েও বা আন্দোলনে সম্পৃক্ত না থেকেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হন। ফলে তাদের গেজেট বাতিল করে নাম বাদ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সিলেট বিভাগের বাতিল হওয়া ২৬ জনের মধ্যে রয়েছেন— মৌলভীবাজার জেলার মোঃ আজমল আলী (গেজেট নং-২), নুর ইসলাম আহমেদ সুজন (১৫), মাহমুদুল হাসান (১৬), তামিম আহমদ (৪০), মিনহাজুর রহমান রিমন (৪১), দেলোয়ার আহমেদ সেলিম (৪৬), মো. রিয়াদ মাহমুদ রকি (৪৯), মো. আরিফুল ইসলাম (৫০), শেখ মো. মাহফুজুর রহমান মাহিন (৫১), জমির মিয়া (৫২), মো. রায়হান চৌধুরী (৫৪), মো. রুমান আহমেদ (৫৫), হুমায়ুন আহমদ (৫৬), তানবির মিয়া (৫৭), নবিবুর রহমান (৫৯), জিসাম হোসেন রাহী (৭৩), ইমাদ উদ্দিন আহমেদ (৮০), মো. আলী হোসেন (৮৯), তারেকুল ইসলাম তারেক (৯০), মো. সুমন (৯), নাঈম আহমদ (৯০৬), সিলেট জেলার ফখরুল হাসান (৩৫৬), সুনামগঞ্জ জেলার মো. রুহুল আমিন (৪৪৫), মোফাজ্জল হোসেন (৪৯১), মো. আফতাব উদ্দিন (৫৭১), আল-হেলাল মো. ইকবাল মাহমুদ (৫৮৫) ও মো. মোবারক হোসেন (৬০১)।

Manual4 Ad Code

মন্ত্রণালয় জানিয়েছে, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আহতদের সহায়তার জন্য সরকার একটি বিশেষ তালিকা তৈরি করেছিল। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দেখা যায়, অনেকের নাম ভুলভাবে তালিকাভুক্ত হয়েছে, যা সংশোধনের অংশ হিসেবেই এই গেজেট বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!