কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

Manual7 Ad Code

কানাডার টরেন্টোতে বসবাসরত সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ এ্যাসোয়িশেন অব টরেন্টোর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তিন বছর ব্যাপী নির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের লক্ষে ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হলে প্রতিদ্বন্ধি দুই প্যানলের সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তন্মধ্যে আলোচনায় রয়েছে তুহিন-তানবীর-এজাজ পরিষদ। এই পরিষদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

Manual4 Ad Code

এদিকে গত ২৭ এপ্রিল রাতে কানাডার একটি অভিজাত রেষ্টুরেন্টে তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। ওই সভায় পরিষদের সকল সদস্যরা সততা, স্বচ্ছতা, সমতা, জবাবদিহিতা, জালালাবাদবাসী হাতে হাত, ঐক্যে হবে বাজিমাত বলে স্লোগান দিয়ে নিজেদের পরিষদকে জয়ী করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তুহিন-তানবীর-এজাজ পরিষদের সকল প্রার্থীরা তাদের পরিচিতি সভায় কানাডার টরেন্টোতে বসবাসরত সকল বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ ও ভোটারদের কাছে জালালাবাদ এসোসিয়েশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে সেটি বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কানাডিয়ান সমাজে নবাগতদের (অভিবাসী, শরণার্থী এবং অস্থায়ী বাসিন্দা) স্থায়ীভাবে বসবাস ও একীভূত হতে সহায়তা করার জন্য সমন্বিত ও বিনামূল্যে সহায়তা প্রদান করা হবে। এছাড়া আরো বেশ কিছু কার্যক্রমের মধ্যে রয়েছে-ওরিয়েন্টেশন সেশন: কানাডায় জীবনযাপন, কানাডিয়ান সংস্কৃতি, আইন, বাসস্থান এবং কমিউনিটি সেবা সম্পর্কে তথ্য প্রদান করা ডকুমেন্ট সহায়তা: পার্মানেন্ট রেসিডেন্স (PR) কার্ড, নাগরিকত্ব আবেদন, ওয়ার্ক পারমিট এবং চাইল্ড ট্যাক্স বেনিফিটের ফর্ম পূরণে সহায়তা করা হবে।

অনুবাদ ও ব্যাখ্যা সহায়তা: ইংরেজিতে সেবা গ্রহণে নবাগতদের সহায়তা প্রদান। কর্মসংস্থান-সম্পর্কিত সেবা চাকরি খোঁজার সহায়তা, রেজুমে ও কভার লেটার প্রস্তুতির উপর কর্মশালা। নেটওয়ার্কিং ও মেন্টরশিপ: পেশাজীবীদের জন্য জব ফেয়ার ও নেটওয়ার্কিং ইভেন্ট। ভাষা প্রশিক্ষণ: ইংরেজি ভাষা শিক্ষা (ESL) বা কানাডায় নবাগতদের জন্য ভাষা নির্দেশনা (LINC) ক্লাস। মানসিক স্বাস্থ্য সহায়তা: কাউন্সেলিং, সংকটকালীন সহায়তা ইত্যাদি। স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে সহায়তা: ডাক্তার খুঁজে পাওয়া, প্রাদেশিক স্বাস্থ্য কার্ড (যেমন OHIP) এর জন্য নিবন্ধন এবং চিকিৎসা সেবা সম্পর্কে বোঝাতে সহায়তা করা হবে। নারী ও সিনিয়রদের জন্য সেবা: নবাগত নারী ও বয়স্কদের জন্য বিশেষায়িত প্রোগ্রাম করা হবে।

Manual5 Ad Code

তুহিন-তানবীর-এজাজ পরিষদে শীর্ষ পদের মধ্যে সভাপতি পদে ইন্তেখাব চৌধুরী তুহিন, নির্বাহী সহ-সভাপতি তানবীর চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক এজাজ আহমদ চৌধুরী প্রতিদ্বন্ধিতা করছেন। অন্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি শুভ বণিক, এ এম মাছি চৌধুরী, আমান উল্লাহ, মোস্তাক চৌধুরী, যুগ্ম সম্পাদক কানন আহমদ, অলিউর রহমান লিমন, কোষাধ্যক্ষ এম ইফতেখার আহমদ কুহেল, সহ কোষাধ্যক্ষ মাহবুব আহমদ সজিব, সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান চৌধুরী ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক মাহদী হাসান সুমন, সমাজকল্যাণ সম্পাদক অয়ন দেব রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবু শাহ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, সহ ক্রীড়া সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমিত রায়, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা তাহমিদা, যুব শিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান রনি, নির্বাহী সদস্য পদে কাশেম আহমেদ জয়, আহমেদ রিপন, আব্দুল মতিন মিনুস।

Manual5 Ad Code

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতাকারী এজাজ আহমেদ চৌধুরী হলেন মৌলভীবাজারের কুলাউড়ার প্রবীণ শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি উচ্চ মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কুলাউড়ার শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল বাছিত চৌধুরীর সন্তান। এজাজ আহমদ চৌধুরী জালালাবাদ এসোসিয়েশন অফ টরেন্টোর বিগত কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়া অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি কানাডিয়ান ইমিগ্রেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং কমিশনার অফ ওয়াথ। তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে উৎপাদন ও প্রযুক্তি বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন। কানাডা থেকে বিপণন ও ব্যবস্থাপনা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও কানাডিয়ান অভিবাসন আইন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

এজাজ আহমদ চৌধুরী বলেন, কানাডার টরেন্টোতে বসবাসরত সকলের সমর্থন নিয়ে প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়শেনের নির্বাচনে তুহিন-তানবীর-এজাজ পরিষদে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এই সংগঠন আমাদের গর্ব, আমাদের ঐক্যের নিশান। আর প্রবাসে আমাদের শেকড় ধরে রাখার জন্য একটি প্ল্যাটফর্ম। আমাদের পরিষদ নির্বাচিত হলে আমরা কমিউনিটির ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মান আরও শক্তিশালী করবো। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!