‘দম’ হবে আমার অভিনয়জীবনের পুনর্জন্ম : পূজা চেরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

‘দম’ হবে আমার অভিনয়জীবনের পুনর্জন্ম : পূজা চেরি

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
পূজা চেরি

Manual7 Ad Code

এইবেলা বিনোদন ::

আগামী ঈদুল ফিতর মুক্তি দেয়ার লক্ষ্যে নির্মিত রেদওয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’ ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ছবিটির মহরতে সবার দৃষ্টি কেড়ে নেন একেবারে সাদামাটা সাজে উপস্থিত পূজা চেরি। মুখে মেকআপের লেশমাত্র নেই, অথচ সেই প্রাকৃতিক সৌন্দর্যেই যেন দীপ্তি ছড়াচ্ছিল তাঁর আত্মবিশ্বাস।

এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূজা বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, দমে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। নিজের চেহারার আসল রূপটাই ফুটিয়ে তুলতে চাই। এখন থেকেই মেকআপ থেকে দূরে রাখছি নিজেকে।’ একটু থেমে হাসলেন তিনি বললেন, ‘এই সিনেমা শেষ হলে হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী বলতে পারব।’ বলতে পারেন ‘দম’ দিয়ে আমার অভিনয়জীবনের পুনর্জন্ম হতে যাচ্ছে।

মঞ্চে প্রবেশের মুহূর্তটিও ছিল অভিনব-পালকিতে চড়ে আগমন। পালকি থেকে নামতে সহায়তা করেন দুই সহঅভিনেতা, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ঠিক যেন সিনেমার দৃশ্যের মতোই সে মুহূর্তে উপস্থিত অতিথিরা মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন অভিনেত্রীর দিকে।

Manual6 Ad Code

বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। সার্ভাইভাল ঘরানার এই সিনেমার গল্পে থাকবে জীবনের লড়াই, মানবিক টানাপোড়েন, আর আত্মবিশ্বাসের পুনর্জাগরণ। সিনেমাটি নির্মাণ করছেন রেদওয়ান রনি ।

Manual5 Ad Code

‘দম’ সিনেমার মহরত অনুষ্ঠানে চঞ্চল চৌধুরী, পূজা চেরি ও আফরান নিশো।

Manual7 Ad Code

পূজা চেরি এই ছবিকে দেখছেন নিজের অভিনয়জীবনের নতুন সূচনা হিসেবে। তাঁর কণ্ঠে ফুটে উঠল, ‘দম সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে, এটা আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এতদিনের কাজের পরও এমন চিত্রনাট্য ও চরিত্র আগে পাইনি। এটা আমার জন্য একেবারে নতুন চ্যালেঞ্জ। অনেকে বলবেন, এত কাজ করার পরও কেন এমন বলছি-কিন্তু দম দেখলে দর্শক নিজেরাই বুঝবেন।’

কীভাবে ছবিতে যুক্ত হলেন, সেই গল্পটিও শোনালেন পূজা, ‘একদিন শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বললেন, রেদওয়ান রনি ভাই দম সিনেমার জন্য যোগাযোগ করবেন। আমি তো ভীষণ এক্সাইটেড! কিন্তু রনি ভাই আর ফোন করলেন না। কয়েকদিন পর জানালেন, আমার অডিশন নিতে চান। আমি রাজি হয়ে গেলাম। অডিশন দেওয়ার পর কয়েকদিন ভীষণ টেনশনে ছিলাম-কাজটা পাব তো? যখন জানলাম, আমি চূড়ান্ত, তখন আনন্দে আমার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সত্যিই আমি যেন উড়ছিলাম আনন্দে!’

তিনি আরও বলেন, ‘এই সিনেমায় আফরান নিশো, রেদওয়ান রনি, এসভিএফ আলফা-আই, চরকি-সবাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করেছি ছোটবেলায়, তাই আবার তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নিতে পারব ভেবে ভীষণ ভালো লাগছে। এবার ক্যামেরার সামনে দাঁড়াব মেকআপ ছাড়া-এই চ্যালেঞ্জটা নিয়েই এগোচ্ছি।’

অন্যদিকে, নিশো নিজেকে প্রস্তুত করছেন নতুন করে। এক মাসে কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি ওজন-‘দমের চরিত্রের জন্য নিজেকে গড়ে তুলছেন একদম নতুন রূপে। চঞ্চল চৌধুরীও জানালেন, তিনি মানসিক প্রস্তুতি নিচ্ছেন চ্যালেঞ্জিং এক চরিত্রের জন্য।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!