‎হবিগঞ্জে বৃন্দাবন কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান পণ্ড, ভাঙচুর ও আহত ২০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জে বৃন্দাবন কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান পণ্ড, ভাঙচুর ও আহত ২০

  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা ::

Manual6 Ad Code

হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১ নভেম্বর) রাতে জালাল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পর রাতে কণ্ঠশিল্পী আশিক ও বাধনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

পরে মঞ্চে ওঠে ‘লালন ব্যান্ড’। তারা দুটি গান পরিবেশনের পর হঠাৎ একদল যুবক মঞ্চের দিকে বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

‎ঘটনার পর মঞ্চ ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘কনসার্টে বিপুল দর্শক উপস্থিত ছিলেন। হঠাৎ বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!