দুবাইয়ে লটারীতে নিশান গাড়ী জিতলেন বাংলাদেশি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

দুবাইয়ে লটারীতে নিশান গাড়ী জিতলেন বাংলাদেশি

  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ::

আবুধাবির যায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিউটি ফ্রীর বিগ টিকেটের ড্রিম কার সিরিজ-২৮০’র ঝাঁ চকচকে সোনালী রঙের নিশান পেট্রোল গাড়ী জিতেছেন গ্রীন সিটি আল আইনে বসবাসকারী বাংলাদেশি নরসুন্দর সুমন চন্দ (৪৩)। তার বাবার নাম শ্রী কেতকি চন্দ। বাড়ি সিলেটে।

গত এক দশককাল ধরে ভাগ্য পরীক্ষার জন্য কিনতে থাকা বিগ টিকেটের পুরস্কার এবার আর অধরা রইল না তার। ২২ বছর ধরে আল আইন প্রবাসী সুমন বন্ধুদের সাথে নিয়মিত ৫ শ দিরহামের মেগা ড্র’র টিকেট কিনে আসলেও এবার ১৫০ দিরহামে ‘ড্রিম কার সিরিজ-২৮০’ র টিকেটটি একাই কেনেন। আর তা তার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দেয়।

Manual7 Ad Code

নিশান পেট্রোল গাড়ীর ইউএইতে বাজার মূল্য ১.৬৫ লক্ষ দিরহাম (বাংলাদেশি ৳-৫৫ লক্ষ) থেকে ৩.৮০ লক্ষ দিরহাম (বাংলাদেশি ৳-১ কোটি ২৬ লক্ষ) বিগ টিকেট থেকে বিজয়ের বার্তাবাহী ফোন কলটি পেয়ে সুমন বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি জিতেছেন।

Manual1 Ad Code

স্থানীয় মিডিয়ার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে তিনি বললেন ‘আমি অত্যন্ত আনন্দিত যে এবার সৌভাগ্য আমাকে ধরা দিয়েছে।’ তবে সুমন চন্দ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি যে তিনি লটারিতে বিজয়ী গাড়িটি নিবেন নাকি এর মূল্যের সমপরিমাণ টাকা গ্রহণ করবেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!