চাহিদার অর্ধেকও বরাদ্দ মিলেনি- বড়লেখায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

চাহিদার অর্ধেকও বরাদ্দ মিলেনি- বড়লেখায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনা (২০২৫-২৬ অর্থবছর) কর্মসূচির আওতায় বিনামূল্যে রবি শস্য গম, সরিষা, সূর্যমূখি, চিনাবাদাম এবং উপশী ও হাইব্রীড জাতের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Manual5 Ad Code

সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

Manual4 Ad Code

তবে, এবার অন্যান্য বছরের অর্ধেকের চেয়েও কম বীজ-সার বরাদ্দে উপজেলার দুই তৃতীয়াংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনার বীজ ও সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

Manual7 Ad Code

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণের সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, কৃষক নেতা সেলিম মিয়া, ইউপি সদস্য আব্দুস শুকুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!