আত্রাইয়ে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
প্রতিনিধির পাঠানো ছবি

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) ::

Manual6 Ad Code

নওগাঁ জেলার আত্রাই থানাধীন বিপ্রোবোয়ালিয়া গ্রামে পৈতৃক জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গভীর রাতে জোরপূর্বক বেড়া নির্মাণ ও প্রাচীর স্থাপনের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভূক্তভোগী দাবিদার মো: রেজাউল করিম টিপু তার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বিবাদীরা অনধিকার প্রবেশ করে এই বেআইনি কাজ করেছে উল্লেখ করে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual7 Ad Code

​​লিখিত অভিযোগে মো: রেজাউল করিম টিপু (৪২) উল্লেখ করেন, তিনি তফসিলভুক্ত পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগ-দখল করে আসছেন। কিন্তু অভিযুক্ত বিবাদী পক্ষ-মো: রফিকুল ইসলাম, মো: রহিদুল ইসলাম, মো: মইদুল ইসলাম, মো: মশিদুল, মো: ইমরানসহ অজ্ঞাত আরও কয়েকজন-দীর্ঘদিন ধরেই উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিলেন।

Manual2 Ad Code

​অভিযোগকারী জানান, গত ১৯/১১/২০২৫ তারিখ গভীর রাতে অভিযুক্ত বিবাদীগণ সম্পূর্ণ বেআইনিভাবে তার সম্পত্তিতে প্রবেশ করেন এবং সেখানে জোরপূর্বক একটি বাঁধ ও প্রাচীর নির্মাণ শুরু করেন। ​পরদিন ২০/১১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় বাদী ঘটনাস্থলে গিয়ে এই কাজের প্রতিবাদ জানালে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল, মারপিটসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। অভিযোগকারী আরও জানিয়েছেন যে উক্ত সম্পত্তি নিয়ে আদালতে একটি মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা এই কাজটি করেছেন।

​অভিযোগপত্রে বাদী গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ঘটনার বিষয়ে একাধিক স্থানীয় সাক্ষী অবগত আছেন বলেও তিনি জানান।

Manual8 Ad Code

​ভূক্তভোগী মো: রেজাউল করিম টিপু তার ন্যায্য অধিকার নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আত্রাই থানায় উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর আবেদন জানিয়েছেন।

​এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, মো: রেজাউল করিম টিপু কর্তৃক দায়েরকৃত অভিযোগটি পেয়েছি। যেহেতু সম্পত্তিটি নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আদালতে মামলা চলমান আছে, সেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমাদের প্রাথমিক কাজ হলো এলাকায় শান্তি- শৃঙ্খলা নিশ্চিত করা এবং কোনোভাবেই যেন পরিস্থিতির অবনতি না ঘটে। দ্রুত তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেআইনিভাবে সম্পত্তি দখল বা আইন হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!