আত্রাইয়ে ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কর্মী সমাবেশে উপস্থিত অতিথিরা। ছবি : প্রতিনিধি।

Manual6 Ad Code
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
​হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইলসাম রেজু।
​প্রধান অতিথি এসএম রেজাউল ইলসাম রেজু উপস্থিত নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণমুখী ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আদর্শে বিশ্বাসী। দলীয় প্রধান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 প্রতিটি কর্মীর সম্মিলিত প্রচেষ্টা এই নির্বাচনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের কল্যাণে বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের দর্শন দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে গেছে। আমরা এই ঐতিহ্য ধরে রেখে তৃণমূলের মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমি সকল নেতাকর্মীকে নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার এবং জনগণের আস্থা অর্জন করার আহ্বান জানাই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকলে আমরা অবশ্যই সফল হবো।
​কর্মী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আঃ মান্নান সরদার,
সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তরফদার, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোঃ মায়েনুল ইসলাম প্রমুখ।
কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ এই নির্বাচনী কর্মী সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশটিকে সফল করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!