নাগেশ্বরীতে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নাগেশ্বরীতে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস ট্রেনিং সেন্টার, নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৪ থেকে ২৬ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসাইন। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন- নাগেশ্বরী মন্ডলটারী জামে মসজিদের খতিব আঃ রহমান, হাজী পাড়া জামে মসজিদের খতিব মোঃ আব্দুল আউয়াল, ব্যাপারীটারী জামে মসজিদের ইমাম রেজাউর করিম, ডারার পাড় জামে মসজিদের ইমাম নুরুজ্জামান প্রমূখ।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর হান্নান আলী, আনোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালাতে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!