আত্রাইয়ে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: 

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে আবুল কালাম আজাদ (৫০) নামে এক ধান-ভুট্রা ব্যবসায়ীকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলাসদরের মহিলা কলেজ এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আজাদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আজাদ উপজেলার নবাবের তাম্বু গ্রামের মোবারক আলীর ছেলে।

Manual2 Ad Code

আবুল কালাম আজাদ জানান, এদিন সন্ধার পর আত্রাই রেলওয়ে স্টেশনে একজনের কাছ থেকে পাওনা টাকা নিয়ে সাহেবগঞ্জ বাজারে যাই। সেখান থেকে ভ্যান যোগে আরো একজন যাত্রীসহ বাড়ী ফিরছিলাম।পথিমধ্যে মহিলা কলেজের অদুরে কালভার্টের নিকট এসে প্রস্রাব করার জন্য সাথে থাকা ওই যাত্রী ভ্যান থেকে নামে। এর কিছু পরই গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে ধরে থেকে ভ্যান চালক এবং ওই যাত্রী মারধর করে কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনুসর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনার কথা মৌখিক ভাবে শুনেছি। তবে এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!