বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ৫ অদম্য নারীকে সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ৫ অদম্য নারীকে সম্মাননা

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন, আলোচনা সভা ও জীবন সংগ্রামে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

‘অদম্য নারী পুরস্কার’ প্রাপ্ত সফল নারীরা হলেন- সফল উদ্যোক্তা রুপিয়া নুসরাত, শিক্ষক সুমিতা রানী চক্রবর্তী, আয়শা আক্তার মুক্তা, সফল জননী হাজেরা বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখা নারী রুকাইয়া আক্তার রিয়া।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে ও শিক্ষক ময়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রামেন্দ্র সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও বড়লেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রুহেল উদ্দিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনাম উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!