মৌলভীবাজারের শামছুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শামছুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

Manual3 Ad Code

মাদরাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশেষ ভূমিকা, প্রশাসনিক দক্ষতা ও সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা আনজুম জুই।

 বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক খান মোঃ রেজা-উন-নবী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুল কাদির এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়। এর আগে ২০২৩ সালেও অধ্যক্ষ শামছুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, অধ্যক্ষ শামছুল ইসলামের বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গাজিপুর গ্রামে। শামছুল ইসলাম ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা শুরু করেন। ২০১০ থেকে উপাধ্যক্ষ এবং ২০১৭ সালের মে মাস থেকে সততা,  নিষ্ঠা ও দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসাকে দেশের একটি উন্নত, আদর্শ ও দ্বীনি মারকাজ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দীর্ঘ ৩৩ বছর ধরে মৌলভীবাজার জেলা জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলার সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলার সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের ইমাম বাচাই কমিটি ও চাঁদ দেখা কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার সাথে যুক্ত থেকে সামাজিক ও ধর্মীয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাঁকে মাদরাসার গর্ভনিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!