আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও  পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও  পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি সম্পর্কে এক বিশেষ সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের (ভিডব্লিউবি) ভাতাভোগী মহিলাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রত্যেকের ভোটের গুরুত্ব অপরিসীম। নারীদের ভোটাধিকার প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে ভোট দান নিশ্চিত করতে হবে। যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রয়েছে। আপনারা নিজেরা সচেতন হোন এবং সমাজকেও সচেতন করুন যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দীন সরদার। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ওয়াহেদুল ইসলাম, সহকারী সচিব নিলয়, ইউপি সদস্য আজিজার রহমান, আশরাফুল ইসলাম, সিদ্দিক এবং সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা বেগম ও ডেজি আক্তার প্রমুখ। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পোস্টাল ব্যালটের নিয়মাবলী গণভোট সম্পর্কে উপস্থিত মহিলাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!