বড়লেখায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ- ১৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বড়লেখায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ- ১৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় দশম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বখাটে যুবক ও তার সহযোগিরা ওই ছাত্রীকে অপহরণ করেছে। থানায় জিডির ১৩ দিনেও অপহৃত কিশোরী ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশেষে বুধবার রাতে ছাত্রীর মা জাহেদা বেগম মুল অপহরণকারি বখাটে যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে সহযোগি ৬ জনের নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা করেছেন।

Manual6 Ad Code

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী (১৫)-কে স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ। ছাত্রীটি বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকায় বিচারপ্রার্থী হন। পরবর্তীতে ফাহিমের পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব দেন। বাবা-মা কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ৮ জানুয়ারী সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি ষ্ট্যান্ড নামক স্থান থেকে ফাহিম আহমদ ও তার সহযোগিরা ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তোলে নিয়ে অপহরণ করে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়রির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। এব্যাপারে ভিকটিমের মা বুধবার রাতে ৬ জনকে আসামি করে থানায় অপরহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!