কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা 

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার  সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা । এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ) সদর উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সঠিক সময়ে খাবার পায়নি। সকাল ১১টা মধ্যে প্রতিষ্ঠানে পৌছার কথা থাকলেও ১.৩০ মিনিটও খাবার পৌঁছায়নি।
সমগ্র উপজেলার শিক্ষার্থীরা অধীর আগ্রহে খাবারের অপেক্ষায় ছিল।  স্কুল ফিডিংয়ের মাধ্যমে খাবার দেওয়া হবে। কিন্তু বিদ্যালয়ে খাবার পৌঁছায়নি।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, খাবার দেরিতে দেওয়ার কারণে ছাত্রদের খাবার দেওয়া সম্ভব হয়নি। এজন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে জবাবদিহিতার মধ্যে পড়তে হয়েছে। এটা কাম্য না।
এবিষয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইউএসডিও’র উপজেলা  কর্মকর্তা জুয়েল রানার সাথে কথা হলে তিনি জানান, যানজটের কারণে গাড়ির সঠিক সময় পৌঁছাতে পারেনি। এজন্য আজকে দেরি হয়েছে। যেসব শিক্ষার্থী খাবার পায়নি আগামীকাল ডাবল হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে  যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!