বড়লেখা শিশুশিক্ষা একাডেমির অর্থ সম্পাদকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বড়লেখা শিশুশিক্ষা একাডেমির অর্থ সম্পাদকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সংবর্ধনা

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা পৌরশহরের শিশুশিক্ষা একাডেমির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুজাউল মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুদুর রহমান।

শিশুশিক্ষা একাডেমির সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বড়লেখা মোহাম্মদদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক তারেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিশুশিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ি যুক্তরাষ্ট্রগামি ফখরুল ইসলাম পারুল।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা খিজির আহমদ, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রধান শিক্ষক ইশরাত রেবিন, সিনিয়র শিক্ষক আব্দুল হক প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!