নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে: নাহিদ ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে: নাহিদ ইসলাম

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
সংগৃহীত ছবি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করে ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন,  নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে ।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় নির্বাচনি প্রচারণার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গতকাল দুপুরে ঢাকা-৮ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

সেই প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, রাজনৈতিক সহাবস্থানের জায়গা তো কিছুটা কমে আসল গতকালের ঘটনার পরে এবং আমরা অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পরে এটার পরিবর্তন হবে। আমরা তো আসলে আগের আমলের সংস্কৃতিতে ফিরে যেতে চাই না যে, প্রতিদ্বন্দ্বীরা নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করবে। আমরা কেউই এখানে শত্রু না। ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত, এটাই গণতন্ত্র। সবাই যার যার মতপ্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি। সেই সহিষ্ণুতাটুকু থাকা উচিত, কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে নিরপেক্ষতা বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।

Manual3 Ad Code

এনসিপির আহ্বায়ক বলেন, মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা। আমরা নির্বাচন কমিশনের ভেতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি এবং এখন তো ফিজিক্যালি আক্রমণ করা হচ্ছে আমাদের সারা দেশে, আমাদের বোনদের গায়েও। তাদেরকে নির্বাচনি কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, আক্রমণ এবং হেনস্থা করা হচ্ছে।

তিনি বলেন, কেউ যদি মনে করে এবারের নির্বাচনে দখল করে, গায়ের জোরে জিতে আসবে, এটার কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ ৫ আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন এবং তরুণরা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, দেশের রাজনীতির পরিবর্তন দেখতে চায়। ইলেকশন কমিশন এবং যারা এই কাজগুলো করছে, তাদের কাছে আমরা আহ্বান জানাব যে, তারা যাতে এই ধরনের ন্যক্কারজনক কাজ থেকে সরে আসে।

নাহিদ আরও বলেন, এই জায়গা থেকে তারা দ্রুত সরে আসবে, আর না হলে এমনিতে জনগণের মধ্যে তাদের অবস্থা নেতিবাচক, এটা কিন্তু আরও নেতিবাচক হবে।

Manual1 Ad Code

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমাদের অফিসের পাশে কয়েক দিন আগে গুলি চালানো হয়েছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসছে। প্রত্যক্ষ বাধা যদি আসে, সেটা আমরা প্রতিহত করব। সেটা আমরা মোকাবিলা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!