ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual5 Ad Code

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৬০টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলার ৮ ইউনিয়নের এসকল ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে থাকবে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা।

আত্রাই ও রাণীনগর দুই উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নওগাঁ-৬ আসন। এ আসনে এবার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।

Manual7 Ad Code

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। এছাড়াও নির্বাচনের মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে মাওলানা রফিকুল ইসলাম এবং হাতিমার্কা প্রতীকে রয়েছেন আতিকুর রহমান রতন মোল্লা।

Manual8 Ad Code

উপজেলা নির্বাচন অফিসার মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!