শ্রীমঙ্গলে ২ বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে ২ বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code
এইবেলা, শ্রীমঙ্গল ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’জন ব্যক্তি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুত্রুবার ১৩ নভেম্বর জুম্মার নামাজের পূর্বে শহর জামে মসজিদে তারা উভয়ে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এ সময় তাদের কালেমা  পড়ান জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী।
জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণকারী দু’জন হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ যৌথ খামার এলাকার বিমেন্দু চাকমার ছেলে মিন্টু চাকমা (২৪) বর্তমান নাম আবুবকর। অন্যজন একই জেলা, উপজেলা ও ইউনিয়নের কাটা রং ছড়া এলাকার রাজেশ চাকমার ছেলে অভিনয় চাকমা (২২) বর্তমান নাম মোহাম্মদ আলী।তারা উভয়ে খালাত ভাই।
এসময় তারা জানান, তাদের এক মামাতো ভাই সুরেশ দেওয়ান পিতা প্রদিপ দেওয়ান সাং দেওয়ান পারা, থানা সদর জেলা খাগড়াছড়ি বর্তমান নাম ওমর ফারুক তিনি গত চার বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার অনুপ্রেরণায় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন।
তারা বলেন, তখন থেকেই তাদের মনে প্রশ্ন জাগে তাদের নিজ হাতে আমাদের সৃষ্টি কর্তার মূর্তি তৈরি করি আবার আমরা তার উপাসনা করি কিভাবে? এমন অদ্ভুত নিয়ম মূলত আমাদের ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণীত করে।
তারা আরও জানান, তাদের মামাতো ভাই সুনামগঞ্জে বিবাহ করেছেন এবং তার এক বন্ধু শ্রীমঙ্গল একটি রিসোর্টে চাকরী করেন। তার আমন্ত্রণে আমরা শ্রীমঙ্গলে চাকরীর সন্ধানে এসেছি। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করায় তারা পরিবার থেকে নিগৃহীত হয়েছেন।
এসময় মসজিদের ইমাম নও মুসলিম হিসেবে মুসল্লীদের সহযোগিতা করার আহ্বান জানান। নামাজ শেষ ১৮ হাজার টাকা ৭০০ টাকা মুসল্লীরা তাদের সহযোগীতা করেন। উল্লেখ্য, গত ১০ নভেম্বর ঢাকায় নোটারী পাপলিক এ এফিডেভিট করে ইসলাম ধর্মের প্রবেশের আইনগত দিক সম্পন্ন করেন তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!