নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপির উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ফের চালু কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক ও জরিমান ১৬শ’ লিটার ডিজেল জব্দ কুড়িগ্রামে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা : জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভ নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক নবীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কুটিশ্বর দাশের আজ ৩১ তম মৃত্যু বার্ষিকী কুড়িগ্রামে শিক্ষার্থী‌কে মেধাবৃত্তি দিলো জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ  কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ বহিস্কার কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামীর হুমকি-  : বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদি কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে  ‘গোপন’ নিলামের অভিযোগ আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক

  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
গ্রন্থাগার কেবল বইয়ের ভাণ্ডার নয়, এটি মানুষের চিন্তার বিকাশ কেন্দ্র। কিন্তু একটি সক্রিয় পাঠক ফোরাম ছাড়া গ্রন্থাগার প্রাণবন্ত হয়ে ওঠে না। পাঠক ফোরামের উদ্দেশ্য হলো- বইয়ের সাথে পাঠকের সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন বইয়ের পাঠচক্র আয়োজন, এবং পাঠাভ্যাস তৈরি করা। আমরা আশা করছি, নবগঠিত কমিটির মাধ্যমে আমাদের গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় তরুণ ও পাঠকেরা বই পড়ার প্রতি আরও উৎসাহিত হবে।” গ্রন্থাগারের পাঠক ফোরামের নতুন কমিটি গঠন ও সাহিত্য আসর উপলক্ষে আয়োজিত সভায় বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন।
(শুক্রবার ৩ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-উক্ত  সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বিকাশ দত্ত রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, সজীব দাশ, জয় দাশ, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, শ্রাবন্তি দাশ মনসা, দিয়া রাণী দাশ,  সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, সাধারণ সম্পাদক দ্বীপ দাশ, গ্রন্থাগার কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত, রকি দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, সৃজন দাশ, অপূর্ব দাশ, সৌরনীল দাশ, তৃষান দাশ, তুর্জ দাশ প্রমুখ।
 
সর্বসম্মতি ক্রমে রামু দাশ পাপনকে সভাপতি, জয় দাশ কে সাধারণ সম্পাদক ও তীর্থ দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!