কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? বিজিবির দাবী ভারতীয়- বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান : জিম্মায় রাখা ১৪ মহিষ নিয়ে বিভ্রান্তি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ আত্রাইয়ে নিখোঁজের দু’দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা শ্রমিকদের রেইনকোট উপহার দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু কমলগঞ্জে  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া অংকনের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? তাজপুরে ২০ শয্যার হাসপাতাল স্থাপনসহ ৫ দাফা দাবিতে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ

  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বর্ষপত্র’ ও ‘প্রকৃতির ছোঁয়া’ শিরোনামে দুটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যালয়ে দেয়াল পত্রিকা দুটির মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘প্রকৃতির ছোঁয়া’ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘বর্ষপত্র’ শিরোনামে দেয়াল পত্রিকা দুটি প্রকাশ করে। এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিশা হক ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার স্নেহা দেয়াল পত্রিকা দুটির সম্পাদকীয় পাঠ করেন। প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, ‘বর্ষা আমাদের প্রিয় ঋতু। এই বর্ষায় কোমলমতি শিক্ষার্থীরা দেয়াল পত্রিকা প্রকাশ করেছে। এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটায়। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও মনন বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।’ শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকা দুটিতে ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা ও অণুগল্পসহ বিভিন্ন সৃজনশীল লেখা স্থান পেয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!