আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

  • শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

 নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন খন্দকার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শাহিন খন্দকার উপজেলার শাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন খন্দকার শুক্রবার সকালে তার বাড়ির পাশে খর (পোয়ালের) পালার কাজ করছিলো। কাজের এক পর্যায়ে ৩৩ ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইনের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহিন খন্দকার তার নিজ বাড়িতে খর (পোয়ালের) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণ করেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!