আত্রাইয়ে মিটার চোর চক্রের মূলহোতা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে মিটার চোর চক্রের মূলহোতা আটক

  • বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

Manual8 Ad Code

নওগাঁর আত্রাইয়ে চুরি যাওয়া মিটারসহ চোর চক্রের মূল হোতাকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

আটককৃত চোর নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার আবুল হোসেনের ছেলে পাপ্পু হোসেন (২৩)।

০৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত এক দেড় মাসে উপজেলার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে মিটার চুরির হিড়িক পড়ে যায়। চোরেরা এসব মিটার খুলে নিয়ে গিয়ে সেখানে মোবাইল নম্বর সম্বলিত কাগজ রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করলে তারা মোটা অংকের টাকা চেয়ে বসে। অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে এসব মিটার উদ্ধার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত নভেম্বর মাসের শেষের দিকে আত্রাই উপজেলা চেয়ারম্যানের ইটভাটা, নাহার গার্ডেন কমপ্লেক্স ও রসুলপুর চালকলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে প্রায় ১২ টি মিটার চুরি হয়ে যায়। প্রত্যেকটি স্থানেই চোরেরা মোবাইল নম্বর সম্বলিত কাগজ রেখে যায়।

এদিকে মিটার চুরি হয়ে যাওয়ায় ইটভাটা মালিক শহিদুল ইসলাম, নাহার গার্ডেনের সত্বাধিকারী এসএম রেজাউল ইসলাম রেজু গত ২৮ নভেম্বর আত্রাই থানায় পৃথক পৃথক জিডি করেন।

Manual5 Ad Code

গত বুধবার আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ওই জিডির সূত্র ধরে নিজেরা চুরি যাওয়া মিটারের মালিক সেজে চোরকে তার দাবিকৃত টাকা দেয়ার কথা বলে চোরের কথা অনুযায়ী নওগাঁ সদরের রজাকপুর মহল্লায় যায় এবং টাকা দেয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেন। পরে চোরের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার মহাদিঘী বারুণীতলা একটি খরের পালার ভেতর থেকে দুইটি মিটার উদ্ধারও করেন।

এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, গত এক মাসে আমাদের বিভিন্ন গ্রাহকের প্রায় ১২ টি মিটার চুরি হয়েছে। এর মধ্যে ১০ টি উদ্ধার হয়েছে।

Manual8 Ad Code

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার মনে হয় একটি সংঘবদ্ধ চক্র এ কাজের সাথে জড়িত। পর্যায়ক্রমে সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!