কুড়িগ্রামে সিসি ক্যামেরার উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামে সিসি ক্যামেরার উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ

  • সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

Manual6 Ad Code

কুড়িগ্রাম সদর উপজেলার গুরুত্বপূর্ণ ত্রিমোহনী বাজার অবশেষে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় ও সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রচেষ্টায় সদর থানাধীন শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ত্রিমোহনী বাজারের পুরোটা সিসিটিভি ক্যামেরার কাভারেজের আওতায় আনা হয়েছে।

Manual7 Ad Code

বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে এটা সম্ভব হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুুুপুরে ত্রিমোহনী বাজারে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা চালু করা হয়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জনাব উৎপল কুমার রায়ের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম।

তিনি বলেন, কুড়িগ্রামের পুুলিশ উগ্রবাদ, সাম্প্রদায়িকতা , সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযান চালিয়ে গেছে এবং যাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি সদর খান মোঃ শাহরিয়ার , জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জনাব মোঃ জাফর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বেলগাছা ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মাহবুব রহমান প্রমুখ।

Manual3 Ad Code

এসময় পুলিশ সুপার জানান, মুজিববর্ষকে ঘিরে জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ সকল বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানটি উপস্থাপন করেন, কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় বর্মা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!