দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজারের কুলাউড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অপর বাইক চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার ১৬ ডিসেম্বর সন্ধায় উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, কর্মধা ইউনিয়নের মুরইছড়া বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকায় রাস্তার বাঁকে দুদিক থেকে দুটি মোটরসাইকেল এসে স্বজোরে মুখোমুখি ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্মধা ইউনিয়ন পরিষদের দীঘলকান্দির বিনোদ মালাকারের ছেলে শিমুল মল্লিক (২৫) কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর বাইক চালক কালা মিয়া হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Manual3 Ad Code

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, মোটরসাইকেলের সংঘর্ষে এক জন নিহত ও অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, মোটরসাইকেল সংঘর্ষে এক জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!