কুলাউড়ায় এক মাদকসেবির যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় লোকজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় এক মাদকসেবির যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় লোকজন

  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের কুলাউড়া গ্রাম এলাকায় এক মাদকসেবির যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার দুপুরে এসআই সনক কান্তি সরেজমিন ওই এলাকায় গেলে স্থানীয়  লোকজন জড়ো হয়ে মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তাঁর কাছে জোর দাবি জানান।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুলাউড়া গ্রামের লন্ডন প্রবাসী নওয়াব আলী চৌধুরীর বাসার দেখবাল করেন তার বোন দিলারা বেগম চৌধুরী। কুমিল্লার বাসিন্দা রিপন আহমদ চায়না পরিবার-পরিজন নিয়ে এই বাসায় ভাড়া থাকেন। প্রায় রাতেই মদ খেয়ে বাসার সামনে এসে মাতাল হয়ে চিল্লাচিল্লি করেন চায়না। তার চিল্লা চেছামেছিতে আশপাশ বাসার লোকজনও ঘুমাতে পারেন না।

গত এক বছর থেকে চায়নাকে বাসা ছেড়ে দেয়ার কথা বললেও তিনি বাসা ছাড়ছেনা। চায়নার কাছে বাসা ভাড়া এবং বিদ্যুৎ বিল বাবত প্রায় ৫০ হাজার টাকা পান দিলারা বেগম। একাধিকবার বলার পরও চায়না বাসাও ছাড়ছেনা এবং টাকাও পরিশোধ করছেনা। উল্টো দিলারা বেগমকে মামলা-হামলাসহ নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতী দেখাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা রাজু আহমদ দুলাল, সুলাব আহমদসহ উপস্থিত কয়েকজন বলেন, রিপন আহমদ চায়না পেশায় একজন ইলেট্রিশিয়ান। কিন্তু এই ইলেট্রিশিয়ান পেশায় কি এমন আলাদিনের চেরাগ যে, চায়না ও তার ভাই পাঁচ লক্ষ টাকা দামের মোটরসাইকেল চড়ে বেড়ায়। তার রুমে এয়ারকন্ডিশনসহ রয়েছে দামি দামি ফার্নিচার। অপরিচিত লোকজনসহ দামি দামি গাড়ি, মোটরসাইকেল রাত-বিরাতে চায়নার বাসায় আসা-যাওয়া করে।

Manual3 Ad Code

স্থানীয় বাসিন্দারা আরও জানান, প্রায় রাতেই এই চায়নাকে রাস্তায় মদ খেয়ে মাতলামি করতে দেখা যায়। মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কাজে জড়িত রয়েছে সে। রাস্তা দিয়ে চলাচলের সময় মেয়েদেরকে আপত্তিকর কথাবার্তা বলে বিরক্ত করে চায়না। রাত-বিরাতে বহিরাগত মাদকসেবিদের নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে চায়না। এই চায়না জোরপূর্বক দিলারা বেগমের বাসা দখল করে আছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সাথে তার সখ্যতা এবং উঠাবসা আছে এমন ভয়ভীতি দেখিয়ে লোকজনের কাছ থেকে চাদা আদায় করে।

Manual2 Ad Code

এব্যপারে রিপন আহমদ চায়না মুঠোফোনে জানান, একদিন তিনি মদ খেয়ে কিছুটা মাতলামি করেছেন। স্থানীয় কয়েকজনকে বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে বেটমিন্টন খেলার সুযোগ না দেয়ায় তার বিরুদ্ধে এসব বলছেন।

Manual7 Ad Code

এবিষয়ে কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বাসার মালিকসহ স্থানীয় লোকজন চায়নার বিষয়ে বিস্তারিত বলেছেন। তাৎক্ষনিক তার বাসায় গিয়ে চায়নাকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!